খেলা

শেষ মুহূর্তে বার্সেলোনার জয়

বার্সেলোনা বনাম এলচ / barcablaugranes
বার্সেলোনা বনাম এলচ / barcablaugranes

শেষ দিকে নিকোলাস গনসালেসের দারুণ গোলে জয় নিশ্চিত করেছে বার্সেলোনা। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।

প্রথম ২০ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় কাতালানরা। ন্যু ক্যাম্পে ফেররান হুতগ্লার দুর্দান্ত শুরুর পর দলের হয়ে ব্যবধান বাড়ান পায়েজ গাভিরিয়া।

ষোড়শ মিনিটে উসমান দেম্বেলের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে ঠিকানা খুঁজে নেন ফেররান হুতগ্লা। এর তিন মিনিট পর একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন গাভি। সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

প্রথমার্ধে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতি থেকে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় এলচে। ২ মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে সমতায় ফেরে দলটি। ৬২তম মিনিটে ডি-বক্সে ঢুকে ডান পায়ের বুলেট গতির শটে বার্সা গোলরক্ষককে পরাস্ত করেন মরেন্তো। পরের মিনিটে ফাঁকায় বল পেয়ে বিনা বাধায় হেডে স্কোরলাইন ২-২ করেন পেরে মিইয়া।

তবে শেষ দিকে নিকোলাস গনসালেসের গোলে জয় নিশ্চিত হয় বার্সার। ৭২তম মিনিটে হুতগ্লাকে তুলে গনসালেসকে নামান কোচ জাভি। ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে দলকে উচ্ছ্বাসে ভাসান ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন।

এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এলচে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ