খেলা

শ্রীলঙ্কার জালে ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে লঙ্কানদের জালে এক হালি গোল দেয়ার পর দ্বিতীয়ার্ধে দিয়েছে আরও দুই হালি। শেষ পর্যন্ত ১২-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে গ্রুপসেরা হয়েই ফাইনালের টিকেট নিশ্চিত করল মারিয়া মান্ডারা। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ২২ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে লড়বে ভারত।

গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে বাংলাদেশের জার্সিগায়ে হ্যাটট্রিক করেছেন আফেডা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। এছাড়া আনুচিং ও ঋতুপর্না দুটি করে এবং আঁখি খাতু ও উন্নতি খাতুন একটি করে গোল করেছেন।

ফাইনালে উঠতে হলে বাংলাদেশের ড্র-ই যথেষ্ট ছিল। তবে ম্যাচ ড্র করার জন্য যেন খেলতে নামেননি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। বাম-প্রান্ত থেকে ম্যাচের প্রথম গোলটি করেন আনুচিং মোগিনি। পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। এবার আনুচিংয়ের পাশে প্রতিপক্ষের জালে বল জড়ান ঋতুপর্না চাকমা।

তৃতীয় গোলের জন্য নয় মিনিট সময় নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৬তম মিনিটে আখি খাতুনের দেয়া পাসে ব্যবধানে তিনগুণ করেন শাহেদা আক্তার রিপা। ৩-০ ব্যবধানেই শেষ হতে চলেছিলো ম্যাচের প্রথমার্ধ। তবে বিরতির একদম অন্তিম মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি ব্যবধান চারগুণ করেন ঋতুপর্না।

বিরতির পর আরও ক্ষিপ্র গতিতে খেলতে থাকেন ঋতুপর্না-আঁখি খাতুনরা। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই দলীয় পঞ্চম গোলটি করেন আঁখি খাতুন। দু মিনিট পরেই ব্যবধান আরও বাড়ান শাহেদা আক্তার রিপা।

৫৪ ও ৭০ মিনিটে আরিফা খন্দকার জোড়া গোল করেন। প্রথম গোল করা আনাই মুঘিনি ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে নবম গোল করেন। ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ আরো তিনটি গোল করলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।

ভারতের কাছে হারলেও বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচের দিকে তাকিয়ে ছিল নেপাল। শ্রীলংকা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপালেরও বিদায় ঘণ্টা বেজে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ