খেলা

দেশে ফিরে করোনায় আক্রান্ত নাদাল

করোনায় আক্রান্ত নাদাল / The Guardian
করোনায় আক্রান্ত নাদাল / The Guardian

আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ শেষ করে দেশে ফিরে করোনায় আক্রান্ত হলেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। ইনজুরি থেকে ফিরে আবু ধাবির টেনিস দিয়ে আবারও কোর্টের লড়াই শুরু করেছিলেন নাদাল।

আবু ধাবি থেকে স্পেনে ফেরার পর পিসিআর টেস্টে করোনা রিপোর্টে পজিটিভ হন নাদাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ খবর দেন নাদাল।

টুইটারে তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি- আবু ধাবি টুর্নামেন্ট খেলা শেষে স্পেনে আসার পর আমার করোনা পিসিআর পরীক্ষার ফল পজিটিভি আসে।’

তিনি আরও বলেন, ‘গেল সপ্তাহে কুয়েত ও আবু ধাবিতে করা শেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিলো।’

করোনা আক্রান্ত হওয়ায় সময়টা খারাপ গেলেও, দ্রুত সুস্থ হয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেছেন ২০বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।

এ বছর ইনজুরির কারণে বেশ কিছু টুর্নামেন্টে খেলতে পারেননি ৩৫ বছর বয়সী নাদাল। অলিম্পিকের পাশাপাশি যুক্তরাষ্ট্র ওপেন থেকেও সরে যান তিনি।

আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে কোর্টে নামলেও শিরোপা জিততে পারেননি নাদাল। তবে অস্ট্রেলিয়ান ওপেনের আগে অনুশীলন সাড়তে পেরেছিলেন তিনি। মরুশহর থেকে দেশে ফিরেই করোনার কবলে পড়লেন নাদাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ