খেলা

বার্সাকে রুখে দিল সেভিয়া

বার্সাকে রুখে দিল সেভিয়া
বার্সাকে রুখে দিল সেভিয়া

লা লিগায় সেভিয়ার মাঠে বার্সাকে রুখে দিয়েছে সেভিয়া। দ্বিতীয়ার্থে প্রতিপক্ষ ১০ জনের দলকে পেয়েও কাজে লাগাতে পারেনি জাভির শিষ্যরা। মঙ্গলবার রাতে সানচেস স্টেডিয়ামের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকটি আক্রমণ করে বার্সা। তবে ৩২তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া।

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে বার্সেলোনা। ম্যাচের ৪৫তম মিনিটে উসমান দেম্বেলের কর্নারে লাফিয়ে উঠে হেডে গোল করেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদ আরোজো।

দ্বিতীয়ার্ধে ফিরে বড় ধাক্কা খায় সেভিয়া। ৬৪তম মিনিটে দুজনের চ্যালেঞ্জের পর টাচলাইনের বাইরে মেজাজ হারিয়ে আলবার মুখে হাত দিয়ে বল মেরে লাল কার্ড দেখেন ডিফেন্ডার জুল কুন্দে।

এরপর ১০ জনের সেভিয়াকে চেপে ধরে বার্সা। আক্রমণে ধার বাড়িয়ে গোল আদায়ের চেষ্টা করে। ৮৪তম মিনিটে এসেছিল দারুণ এক সুযোগও। কিন্তু বাধ সাধে গোলপোস্ট। দেম্বেলের বাঁ পায়ের শট সরাসরি লাগে পোস্টে গিয়ে।

শেষ পর্যন্ত ১-১ ড্রয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

আর ২৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বার্সেলোনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ