খেলা

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড যুক্তরাষ্ট্রের

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড যুক্তরাষ্ট্রের / ESPNCricInfo
টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড যুক্তরাষ্ট্রের / ESPNCricInfo

টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নেমেছে যুক্তরাষ্ট্র। আর তাতেই ইতিহাস গড়লো দেশটি।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে আয়ারল্যান্ডকে ২৬ রানে হারিয়ে তারা। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেলো ক্রিকেট বিশ্বের এই নবীন দলটি। এমনকি গড়েছে একটি বিশ্বরেকর্ডও।

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লডারহিলে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আগে ব্যাট করে ১৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৬২ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। ফলে যুক্তরাষ্ট্র পেয়েছে ইতিহাস গড়ার স্বাদ।

অনভিজ্ঞ এক দল নিয়ে শুরুটাও বেশ নড়বড়ে ছিল স্বাগতিক দলটির। টস জিতে ব্যাট করতে নেমে আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থির তোপে মাত্র ১৬ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র। সেখান থেকে শেষের ১০৪ বলে ১৭২ রান যোগ করে তারা।

এমন কাণ্ডে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার উইকেট পড়ে যাওয়ার পর সর্বোচ্চ রান যোগ করার বিশ্বরেকর্ডটা নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট পড়ার পর ১৬৭ রান করেছিল ইংল্যান্ড। সেই রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্র করেছে ১৭২ রান। যা তাদের এনে দিয়েছে বিশাল সংগ্রহ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ