খেলা

সাবেক ইংলিশ অধিনায়ক ইলিংওয়ার্থ আর নেই

রে ইলিংওয়ার্থ, সাবেক ইংলিশ অধিনায়ক
রে ইলিংওয়ার্থ, সাবেক ইংলিশ অধিনায়ক

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রে ইলিংওয়ার্থ আর নেই। গতকাল শনিবার এক টুইট বার্তায় খবরটি জানিয়েছে কাউন্টি দল ইয়র্কশায়ার। খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত হয়ে ৮৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক এ তারকা ক্রিকেটার।

ইংল্যান্ডের সাবেক এই কোচ ও নির্বাচকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্লাবটি। এ ইংলিশ তারকার অধীনেই টানা তিন বার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছে ইয়র্কশায়ার।

টুইটারে শোক প্রকাশ করে ইয়র্কশায়ার লিখেছে, ‘রে ইলিংওয়ার্থ চলে গেছেন জেনে আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি। রে’র পরিবার এবং বৃহত্তর পরিসরে পুরো ইয়র্কশায়ারের যাঁরাই রে-কে হৃদয়ে ধারণ করতেন, সবাইকে সমবেদনা জানাচ্ছি।’

১৯৫৮ থেকে ১৯৭৩ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬১ টেস্ট খেলেছেন ইলিংওয়ার্থ। এ ছাড়া এ অফ স্পিনিং অলরাউন্ডারের অধীনে ৩১ টেস্ট খেলেছে ইংল্যান্ড। যার মধ্যে জয় পেয়েছে ১২টিতে। তাঁর অধীনে ১৯৭০-৭১ মৌসুমে অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ সিরিজ জিতে ফিরেছিল ইংল্যান্ড। সীমিত ওভারের ফরম্যাটে তিনটি ওয়ানডে খেলেছেন ইলিংওয়ার্থ।

ক্রিকেট ছাড়ার পর ১৯৯৪ থেকে ১৯৯৬ সালে ইংল্যান্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদে ইলিংওয়ার্থ। এর পর ১৯৯৫-৯৬ মৌসুমে দলের কোচের ভূমিকাও পালন করেছিলেন এ অলরাউন্ডার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ