খেলা

বক্সিং ডে টেস্টে নাজেহাল অবস্থা ইংল্যান্ডের

বক্সিং ডে টেস্টে নাজেহাল অবস্থা ইংল্যান্ডের / Inside Sports
বক্সিং ডে টেস্টে নাজেহাল অবস্থা ইংল্যান্ডের / Inside Sports

আজ রোববার বক্সিং ডে টেস্টে ফের অসিদের মুখোমুখি হয়েছে ইংলিশরা। কিন্তু, এ ম্যাচেও স্বস্তিতে নেই জো রুটের দল। বক্সিং ডে টেস্টের প্রথম দিনই নাজেহাল অবস্থা সফরকারীদের।

মেলবোর্নে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে ইংল্যান্ড। চা বিরতিতে যাওয়ার আগে স্কোরবোর্ডে ১২৮ রান তুলতে ছয় উইকেট হারিয়ে ফেলেছে তারা।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার হাসিব হামিদ। প্যাট কামিন্সের দারুণ এক ডেলিভারি মোকাবিলা করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ হন হামিদ। রানের খাতাও খুলতে পারেননি তিনি। এরপর বিদায় নেন জ্যাক ক্রলি। তাঁর ব্যাট থেকে আসে ২৫ বলে ১২ রান।

মাঝে জো রুটের সঙ্গে কিছুটা প্রতিরোধের আভাস দেন ডেভিড মালান। সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৬১ রানে ভাঙে ওই জুটি। মালানকে ১৪ রানে বিদায় করে ওই জুটি ভাঙেন প্যাট কামিন্স।

এরপরও টিকে ছিলেন জো রুট। হাফসেঞ্চুরির পর তাঁর প্রতিরোধ ভাঙেন মিচেল স্টার্ক। ৮২ বলে ৫০ করে ফিরেছেন ইংলিশ অধিনায়ক। এরপর একে একে ফিরেছেন বেন স্টোক-জস বাটলারও। দ্রুত ছয় উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ