ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লেস্টার সিটিকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ৯ গোলের ম্যাচটি ছিল বেশ উপভোগ্য ও উত্তেজনাময়।
ম্যাচ শুরুর মাত্র ২৫ মিনিটেই লেস্টারের জালে ৪বার বল ফেলে ম্যানসিটি। ৪-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে এমনভাবে ঘুরে দাঁড়ায় লেস্টার সিটি, যা ছিল অভাবনীয়। দ্বিতীয়ার্ধে দশ মিনিটের মধ্যে স্কোরলাইন ৪-৩ করে ফেলে লেস্টার সিটি। তবে সমতায় আর ফেরা হয়নি তাদের। আরো দুই গোল জমা করে বড় জয় তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।
সিটিজেনদের হয়ে ৫ম গোলটি করেন এমেরিক লাপোর্তে। পরে ৮৭ মিনিটে লেস্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন স্টারলিং, নিশ্চিত হয় ম্যানসিটির ৬-৩ গোলের জয়।
এ জয়ের পর ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে ম্যান সিটির। লিস্টার ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রয়েছে ১০ নম্বরে। তালিকার দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট।