খেলা

ম্যানইউকে ১-১ গোলে থামিয়ে দিয়েছে নিউক্যাসল

ম্যানইউকে ১-১ গোলে আটকে দিয়েছে নিউক্যাসল
ম্যানইউকে ১-১ গোলে আটকে দিয়েছে নিউক্যাসল

পয়েন্ট হারিয়েছে করোনার ধকল কাটিয়ে মাঠে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড। বদলি ফরোয়ার্ড এডিসন কাভানির গোলে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলস।

ঘরের মাঠে ম্যাচের সাত মিনিটেই এগিয়ে যায় নিউক্যাসল ইউনাইটেড। রাফায়েল ভারানের দুর্বল ডিফেন্সের সুযোগে দলকে লিড এনে দেন সাঁ মাক্সিমাকে। ৩৮ মিনিটে ক্যালাম উইলসনের গোল অফসাইডে বাতিল হলে ব্যবধান দ্বিগুণ করা হয়নি স্বাগতিকদের।

বিরতির পর দুর্বল শটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সাঁ-মাক্সিমা। এরপর ম্যানচেস্টারের ত্রাণকর্তা হন বদলি হিসেবে নামা এডিসন কাভানি। ৭১ মিনিটে তার করা গোলে সমতায় ফেরে ম্যানইউ। পয়েন্ট হারিয়ে টেবিলের সাতেই থাকলো ক্লাবটি। আর ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান নিউক্যাসলের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ