খেলা

অ্যাশেজে ইংল্যান্ডের লজ্জার হার, শিরোপা অস্ট্রেলিয়ার

অ্যাশেজে শিরোপা অস্ট্রেলিয়ার
অ্যাশেজে শিরোপা অস্ট্রেলিয়ার

তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ইনিংস ও ১৪ রানে হারিয়ে অ্যাশেজ শিরোপা ধরে রাখলো স্বাগতিক অস্ট্রেলিয়া। মাত্র সাত সেশনেই লড়াইতে আত্মসমর্পণ করল ইংলিশরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের ৪ উইকেটে ৩১ রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড।

দলীয় স্কোরে ১২ রান যোগ হতেই ১১ করে প্যাভিলিয়নে ফেরেন আগের দিনের অপরাজিত বেন স্টোকস।

অজি বোলারদের তোপে মাত্র ২৭ ওভার চার বলে ৬৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এতে লজ্জাকর ইনিংস পরাজয়ের সঙ্গে অ্যাশেজ পুনরুদ্ধারের আশাও শেষ হয়ে যায় জো রুটবাহিনীর।

দ্বিতীয় ইনিংসে ছয়টিসহ সাত উইকেট শিকারে ম্যাচসেরা হয়েছেন স্কট বোল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৫ রানের জবাবে ২৬৭ রান তোলে অস্ট্রেলিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ