খেলা

৫৩৫ কোটি টাকায় বার্সেলোনায় ফেরান তোরেস

ফেরান তোরেস, ফুটবলার / barcablaugranes
ফেরান তোরেস, ফুটবলার / barcablaugranes

সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনায় যোগ দিলেন স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেস। সিটি থেকে এই উইঙ্গারকে দলে ভেড়াতে ৫৩৫ কোটি টাকা খরচ হয়েছে বার্সার।

ডেমবেলে, ব্রাথওয়েটের লম্বা ইনজুরি, অসুস্থতায় অ্যাগুয়েরোর অবসরের পর স্ট্রাইকার সংকটে পড়েছে বার্সেলোনা। মাঠের খেলায় পড়ছে যার প্রভাব। যে কারণে আর্থিক সংকটের পরও ফেরান তোরেসকে দলে ভেড়ালো বার্সা। তবে ৫৩৫ কোটি টাকার বিশাল এই অংক ম্যানসিটিকে নগদে পরিশোধ করবে না কাতালান ক্লাবটি। পাঁচ কিস্তিতে এই অর্থ পরিশোধ করবে জাভির দল। জানুয়ারিতে শুরু হতে যাওয়া দলবদলের বাজারে ফেরানকে নিবন্ধন করবে বার্সেলোনা।

বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ফেরান তোরেসের সঙ্গে চুক্তি হয়েছে এবং বাইআউট ক্লজ ১০০ কোটি ইউরো। তাকে পেয়ে আমরা খুব খুশি।

২১ বছর বয়সী তোরেসের সঙ্গে ম্যানসিটির সঙ্গে চুক্তি ছিল ২০২৫ সাল পর্যন্ত। ভ্যালেন্সিয়া থেকে ম্যানসিটিতে যাওয়ার পর ক্লাবটির হয়ে ৪৩টি ম্যাচ খেলে তিনি ১৬টি গোল করেছেন। ম্যানসিটিতে যাওয়ার কয়েকদিন পরই স্পেন দলে সুযোগ পান তিনি। নিজ দেশের হয়ে ২২ ম্যাচ খেলে ১২টি গোল করেছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ