খেলা

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন রস টেলর

রস টেলর, নিউজিল্যান্ডের ক্রিকেটার
রস টেলর, নিউজিল্যান্ডের ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর। ঘরের মাঠে টেস্ট অধ্যায় শেষ হবে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।

এরপর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ৩৭ বছর বয়সী এ ব্যাটসম্যান।

টেইলর এখন পর্যন্ত ১১০টি টেস্ট খেলেছেন। যেখানে কিউইদের হয়ে তিনি ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক।

অবসরের ঘোষণা দিয়ে করা টুইটে টেলর লিখেছেন, ‘চলতি সামার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর ধরে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের।’

উল্লেখ্য, ২০০৬ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের মধ্যদিয়ে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল টেইলরের। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ক্রিকেটে পা রাখেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ