নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ে প্রথম টেস্টে কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৯১ রান।
কিউইদের বিপক্ষে মাউন্ট মঙ্গুনুইয়ের বে ওভালে তিন পেসার নিয়ে শুরু করে বাংলাদেশ। মাত্র ১ রানেই কিউইদের প্রথম উইকেট তুলে নেয় টাইগাররা। বাঁ হাতি পেসার শরিফুলের বলে লিটনের গ্লাভসবন্দি হয়ে ফেরেন ক্যাপ্টেন টম ল্যাথাম।
এরপর উইল ইয়াংয়ের সঙ্গে জুটি বাঁধেন ডেভন কনওয়ে। ইয়াং ধীরস্থির ব্যাটিং করলেও কিছুটা দ্রুত ফিফটি পার করেন কনওয়ে। তারপর ইয়াংও পান ফিফটির দেখা। পঞ্চাশ পূরণের পর ৫২ করেই রান আউট হয়ে গেছেন তিনি।
তবে সেঞ্চুরি পেয়েছেন কনওয়ে। আর ৩১ রান করে শরিফুলের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে বিদায় নিয়েছেন রস টেইলর। শেষ খবরে ১০২ রানে ব্যাট করছেন কনওয়ে ও ১ রানে ক্রিজে আছেন হেনরি নিকোলস।
এই সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে শুধু দুইটা টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। কিউদের দেশে এখন পর্যন্ত কোন ফরম্যাটে জয়ের রেকর্ড নেই টাইগারদের।