খেলা

জয় দিয়ে বছরের শেষটা রাঙালেন রোনালদোরা

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

জয় দিয়ে বছর শেষ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গতপরশু রাতে বছরের শেষ ম্যাচে বার্নলির বিপক্ষে মাঠে নেমেছিল রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেন রোনালদো ও স্কট ম্যাকটোমেিন। অন্যটি ছিল আত্মঘাতী।

গত সোমবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামে ম্যানইউ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত রালফ রাংনিকের দল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি রোনালদো। এরপর গোল পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ইংলিশ জায়ান্টদের। আট মিনিটের সময় ম্যাসন গ্রিনউডের পাস রোনালদো নিয়ন্ত্রণে নিতে না পারলেও ঠিকই কাজের কাজ করেন ম্যাকটোমিনে। নিচু শটে বল জালে জড়ান।

২৭তম মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ব্যবধানে ২-০ করে ম্যানইউ। ম্যাচের ৩৫ মিনিটে গোল পান রোনালদো। বার্নলিও ছিটকে যায় ম্যাচ থেকে। প্রথমার্ধের শেষ দিকে অ্যারন লেনন ব্যবধান কমিয়েছেন মাত্র। দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই বার্নলিকে চেপে ধরে ম্যানইউ। কিন্তু বার্নলির গোলরক্ষক ওয়ায়েন হেনেসির দৃঢ়তায় আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানইউ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।

এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যানইউ। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। তাদের সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ