খেলা

নোভাক জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

নোভাক জোকোভিচ, টেনিস তারকা
নোভাক জোকোভিচ, টেনিস তারকা

কোভিড-১৯ টিকা গ্রহণের উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। টেনিস এই নাম্বার ওয়ানকে মেলবোর্ন শহরের বিমানবন্দরে পৌঁছার কয়েক ঘণ্টা পর দেশটিতে প্রবেশের নিয়মের ব্যত্যয়ের কথা বলে বর্ডার ফোর্স ঘোষণা করে, তাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হবে না।

ওই ঘোষণার পর তাকে একটি সরকারি হোটেলে নেওয়া হয়েছে এবং বহির্গামী ফ্লাইটের জন্য অপেক্ষা করা হচ্ছে। ওই হোটেলটি সরকারি বন্দিশালা হিসেবে ব্যবহার করা হয়।

এর আগে জোকোভিচ বলেছিলেন, অস্ট্রেলিয়ান ওপেন খেলতে কোভিড-১৯ টিকা সংক্রান্ত স্বাস্থ্যবিধিতে তিনি ছাড় পেয়েছেন। কিন্তু তার টিকা সংক্রান্ত তথ্যের ব্যাপারে তিনি কিছু বলেননি। যদিও গত বছর তিনি বলেছিলেন, তিনি টিকাগ্রহণের বিপক্ষে।

এদিকে টেনিস অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, দুটি স্বাধীন প্যানেল দিয়ে কঠোর পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে জোকোভিচকে স্বাস্থ্য ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার তিনি দুবাই থেকে মেলবোর্নে আসলে সমস্যা তৈরি হয়।

এক বিবৃতিতে বর্ডার ফোর্স বলেছে, অস্ট্রেলিয়ায় প্রবেশে উপযুক্ত প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন জোকোভিচ। পরবর্তীতে তার ভিসা বাতিল করা হয়।

বিবৃবিতে আরও বলা হয়, অস্ট্রেলিয়ান নন এবং যাদের দেশটিতে প্রবেশের বৈধ ভিসা নাই, অথবা কর্তৃপক্ষ যাদের ভিসা বাতিল করেছে তাদেরকে আটক করা হবে এবং অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত করা হবে। / বিবিসি অনলাইন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ