টটেনহ্যামকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো চেলসি।
বুধবার রাতে ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতাটির সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। কাই হার্ভাটজের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর টটেনহ্যামের বেন ডেভিসের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
স্ট্যামফোর্ড ব্রিজে পুরো ম্যাচেই আধিপত্য ছিল চেলসির। ম্যাচের ৫ মিনিটে হার্ভাটের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ম্যাচের ৩৪ মিনিটে টোটেনহামের ডিফেন্ডার তাংগাংগা হেডে বল ক্লিয়ার করতে গেলে, বল সতীর্থ ডেভিসের গায়ে লেগে নিজেদের জালে জড়ায়। তাতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় টমাস টুখেলের দল। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টুখেলের শিষ্যরা।
আগামী ১২ জানুয়ারি টটেনহ্যামের মাঠে হবে শেষ চারের ফিরতি লেগ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: