খেলা

ইয়ং কোহলির ছবি ভাইরাল

রাহুল দ্রাবিরের সাথে ইয়ং কোহলি
রাহুল দ্রাবিরের সাথে ইয়ং কোহলি

ইয়ং দ্রাবিড়ের সঙ্গে একই ফ্রেমে ছোট্ট কোহলি। নেটদুনিয়ায় ঝড়ের মতো ভাইরাল হচ্ছে সেই ছবি। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন রাহুল দ্রাবিড়। সেই দলের ক্যাপ্টন হলেন কোহলি। ভারতীয় ক্রিকেটে এই জুটির শুভ যাত্রা শুরু হয়ে গেছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জেতার পাশাপাশি সিরিজ জয়ের হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। এই আবহে নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে দ্রাবিড়-কোহলির পুরনো দিনের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে ইয়ং রাহুল দ্রাবিড় তখন ভারতীয় দলের ক্রিকেটার। পাশে দাঁড়িয়ে রয়েছেন ছোট্ট কোহলি। গায়ের জার্সিতে লেখা লোগোতে দেখা যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির নাম।

দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রেকর্ড জয় দিয়ে দ্রাবিড়-কোহলি জুটি যাত্রা শুরু করেছে। এই গুরু-শিষ্য জুটির বিদেশের মাটিতে এটাই প্রথম পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৯ বছরে একটা টেস্ট সিরিজও জিততে পারেনি ভারত।

এ বার টিম ইন্ডিয়ার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে। পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন বিরাট। জো’বার্গে ৯৯তম টেস্ট খেলার কথা ছিল কোহলির। সিরিজের তৃতীয় টেস্ট হবে কেপ টাউনে। সিরিজের শেষ টেস্টেও তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। / হিন্দুস্তান টাইমস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ