খেলা

জোহানেসবার্গে পরাজয়ের দ্বারপ্রান্তে ভারত

জোহানেসবার্গে পরাজয়ের দ্বারপ্রান্তে ভারত
জোহানেসবার্গে পরাজয়ের দ্বারপ্রান্তে ভারত

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছিল ভারত। এর আগে ওই মাঠে কখনোই টেস্ট ম্যাচ জিততে পারেনি তারা। তবে এবার বিরাট কোহলির নেতৃত্বে স্বাগতিকদের হারাতে সক্ষম হয়েছে সফরকারীরা। কিন্তু জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই পরাজয়ের দ্বারপ্রান্তে ভারত।

এই টেস্টে খেলছেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ফলে প্রথমবারের মতো টেস্ট অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন লোকেশ রাহুল। গতকাল (৫ জানুয়ারি) জোহানেসবার্গে তৃতীয় দিন শেষে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১২২ রান। তাদের হাতে আছে ৮ উইকেট। আজ চতুর্থ দিন কোনো অঘটন না ঘটলে এই টেস্টটি স্বাগতিকদের পক্ষেই যাচ্ছে, এটা অন্তত বলে দেওয়া যায়।

টস জিতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে ২০২ রানে অলআউট হয়ে যায়। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২২৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে দ্বিতীয় ইনিংসে মোট ২৬৬ রান সংগ্রহ করে ভারত। এতে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪০ রান।

এরই মধ্যে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৪৬ রানে অপরাজিত আছেন ডিন এলগার এবং ১১ রানে ব্যাট করছেন রাসি ভ্যান ডের ডুসেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ