খেলা

টি-টোয়েন্টিতে নতুন নিয়ম

টি-টোয়েন্টি ক্রিকেট
টি-টোয়েন্টি ক্রিকেট

আগে থেকেই ধীর বোলিং করার জন্য শাস্তির বিধান ছিল আইসিসির। এবার টি-টোয়েন্টিতে সেই নিয়মে আরও কড়াকড়ি হচ্ছে। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবার নতুন নিয়ম করলো। তবে জরিমানা আগের মতোই বহাল থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এখন থেকে টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালে নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে হবে। না পারলে অথবা নির্ধারিত সময়ে ওভার শুরু করায় দেরি হলে পেনাল্টি দেওয়া হবে দলটিকে।

এক্ষেত্রে প্রথমে দায়িত্বরত আম্পায়ার ফিল্ডিং দলের অধিনায়ককে বিষয়টি অবহিত করবেন এবং শাস্তি আরোপ করবেন। শাস্তি হলো- ইনিংসের বাকি সময়জুড়ে ৩০ গজের বাইরে আগের নিয়ম থেকে এক জন ফিল্ডার কম রাখতে হবে।

তবে যদি কোনো দলের ইনিংস ১০ বা তারও কম ওভারে সম্পন্ন হয়, তখন এই নিয়ম প্রযোজ্য হবে না।

আগামী ১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। সেটি দিয়েই এই নিয়ম চালু হতে যাচ্ছে। মেয়েদের টি-টোয়েন্টিতেও একই নিয়ম প্রযোজ্য হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ