খেলা

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি, নেই রোনালদো

ব্যালন ডি’অর পুরস্কার, ফিফা
ব্যালন ডি’অর পুরস্কার, ফিফা

এ বছর মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। ফিফার বর্ষসেরার খেতাবটি জয়ের দৌড়ে ভালোভাবেই আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে লড়াইয়ে আছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কি ও লিভারপুলের মোহামেদ সালাহ। এবার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচনে গত ২২ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করে। গতকাল সেটিই তিনজনে নামিয়ে আনল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

গত মৌসুমের দারুণ পারফরম্যান্সের জন্য গত ২৯ নভেম্বর লেভানডভস্কি ও চেলসির জর্জিনিয়োকে হারিয়ে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতেন মেসি। তার সামনে এবার সুযোগ ফিফার পুরস্কারটিও জিতে নেয়ার হাতছানি।

গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো জেতেন পিচিচি ট্রফি। কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন তিনি। এছাড়া গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপা-খরা কাটানোর মিশনে চার গোল করে ও পাঁচটি করিয়ে নেতৃত্ব দেন সামনে থেকে। ওই আসরে নেইমারের সঙ্গে যৌথভাবে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ৩৪ বছর বয়সী তারকা।

আগামী ১৭ জানুয়ারি ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ