খেলা

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা

হাভিয়ের কাবরেরা,  বাংলাদেশ ফুটবল দলের কোচ
হাভিয়ের কাবরেরা, বাংলাদেশ ফুটবল দলের কোচ

জেমি ডে’কে ‘ওএসডি’ করার পর অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে বাংলাদেশ ফুটবল দলের কাজ চলছিল। অবশেষে পূর্ণ মেয়াদে জামাল ভূঁইয়াদের নতুন কোচ চূড়ান্ত হয়েছে। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার হাতে আগামী এক বছরের জন্য জাতীয় দল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় টিমস কমিটি।

আজ (শনিবার) এক সভায় নতুন কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে সবাই ঐক্যমত হয়েছে। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সভা শেষে দুপুরে বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে নতুন স্প্যানিশ কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মাসের শেষ দিকে ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়া সফরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দুটি সামনে রেখে ১৫ কিংবা ১৬ জানুয়ারি ঢাকায় আসবেন বাংলাদেশ দলের নতুন কোচ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ