খেলা

ক্রাইস্টচার্চ টেস্ট

টাইগারদের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কিউইরা

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

ক্রাইস্ট চার্চ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাচ্ছে নিউজিল্যান্ড।

দুই ওপেনারের দাপুটে শুরুতে শুরুতে বড় সংগ্রহের আভাস দিচ্ছে স্বাগতিকরা। ১ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৪৮ রান।

গ্রোইন ইনজুরিতে ম্যাচের আগ মুহুর্তে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।ওর পরিবর্তে নেয়া হয়েছে নুরুল হাসান সোহান। আর জয়ের পরিবর্তে দেশের শততম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে নাঈম শেখের।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ওয়ানডে স্টাইলে খেলেছে দুই কিউই ওপেনার। টন লাথাম আর উইল ইয়াংকে কোন প্রকার সমস্যায় ফেলতে পারেনি টাইগার পেসাররা। ১৫ ওভারে দলীয় ৫০ হয়েছে নিউজিল্যান্ডের। দুই ওপেনার ল্যাথাম আর উইল ইয়াং সহজেই তুলে নিয়েছেন ব্যাক্তিগত ফিফটিও।

১৪৮ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৫৪ করা ইয়াং শরিফুলের বলে ফিরেছেন নাঈমের হাতে ক্যাচ দিয়ে। সেঞ্চুরির আগ মুহুর্তে ল্যাথামের উইকেটটাও নিতে পারতেন শরিফুল। তবে ক্যাচটা তালুবন্দী করতে পারেনি কেউই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ