খেলা

বাটলারের আঙুলের চোট: ছিটকে গেলেন অ্যাশেজ থেকে

জস বাটলার, উইকেটরক্ষক-ব্যাটার, ইংল্যান্ড
জস বাটলার, উইকেটরক্ষক-ব্যাটার, ইংল্যান্ড

সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টে দুর্দান্ত এক ড্রয়ের পর দুঃসংবাদ পেল ইংল্যান্ড। আঙুলের চোটে দলের উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার ছিটকে গেলেন অ্যাশেজ থেকে। ফলে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে হোবার্টের বেলেরিভ ওভালে মাঠে নামা হবে না তার।

রবিবার চতুর্থ ম্যাচ শেষে রুট বলেন, ‘বাটলারের চোট নিয়ে আমাদের আরও কিছু মূল্যায়ন করতে হবে। তবে সে দেশে ফিরে যাচ্ছে। এই অ্যাশেজে সে আর খেলতে পারবে না। ওর চোট বেশ গুরুতর। ইনজুরি নিয়েই সিডনি টেস্ট খেলেছে বাটলার। সে দেখিয়েছে, ইংল্যান্ডের হয়ে খেলাটা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ। ’

১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হোবার্ট টেস্ট। অ্যাডিলেডের পর ফের অ্যাশেজ দেখবে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট। যদিও অ্যাশেজের পঞ্চম টেস্ট হওয়ার কথা ছিল পার্থে। কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানীতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় এবং রাজ্যের সীমানায় বিধি-নিষেধ জারি হওয়ায় টেস্ট স্থানান্তরিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ