খেলা

বাংলাদেশ গুটিয়ে গেল ১২৬ রানে

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। কিউইদের ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে ১২৬ রানে সব উইকেট হারিয়েছে মুমিনুলবাহিনী।

ইয়াসির আলী (৫৫) ও নুরুল হাসান সোহান (৪১) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে রান সংগ্রহ করতে পারেননি। । শাদমান ইসলাম ৭, নাঈম শেখ ০, নাজমুল হোসেন শান্ত ৪, মুমিনুল হক ০, লিটন দাস ৮ এবং মেহেদি হাসান মিরাজ ৫ রান নিয়ে সাজঘরে ফেরেন। প্রথম ইনিংস শেষে কিউইদের চেয়ে এখনো ৩৯৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ৬ উইকেটে ৫২১ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে কিউইরা। ৯৯ রান নিয়ে ব্যাট করতে নামা কনওয়ে দিনের শুরুতেই শতকের দেখা পান। তবে আর বেশি দূর যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজের থ্রোতে রান আউট হয়ে থামেন ১০৯ রানে। কনওয়ের ১৬৬ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ড্যারিল মিচেলকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির পর ওয়ানডে মেজাজে ব্যাট করেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। ল্যাথাম আউট হওয়ার আগে তারা গড়েন ৭৬ রানের জুটি। মুমিনুল হকের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দেন ল্যাথাম। কিউই অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭৩ বলে ২৫২ রান। ইনিংসটিতে ছিল ৩৪টি চার ও ২টি ছক্কা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ