খেলা

দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১১৭ রানে হারলো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ / NDTV
নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ / NDTV

দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে হারলো বাংলাদেশ। ফলে ১-১ সমতায় শেষ হলো টেস্ট সিরিজ।

১ম ইনিংসে নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাবে ১২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলোঅনে পড়ে ২৭ রানেই থামে উদ্বোধনী জুটি, জেমিসনের বলে দুর্দান্ত ক্যাচে থামেন ২১ রান করা শাদমান ইসলাম। এরপর নাজমুল শান্ত ও নাঈম শেখ দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু, ২৯ রান করে শান্ত সাজঘরে ফিরলে ৪৪ রানে এই জুটি ভাঙে।

এরপর মোহাম্মদ নাঈমকে টিম সাউদি আর ওয়াগনার ৩৭ করা মুমিনুল ও ইয়াসিরকে ফেরালে ১২৮ রানে ৫ উইকেটের দলে পরিণত হয় বাংলাদেশ।

এ অবস্থায় লিটন ও সোহান দলের হাল ধরেন। ১০১ রানের জুটি থামে সোহান ৩৬ রান করে আউট হলে। এরপর মেহেদী হাসান মিরাজও বেশি সময় কাটাতে পারেননি ক্রিজে। মাত্র ৩ রান করেই আউট হন এই অফস্পিনিং অলরাউন্ডার।

এরপর টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পর সাজঘরে ফেরেন লিটন দাস।

এই রান সংগ্রহের পথে ১৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। লিটনের বিদায়ে দ্রুতই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেইলর তুলে নেন এবাদত হোসেনকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ