খেলা

১১৩ বলে সেঞ্চুরি পেলেন লিটন

লিটন দাস, উইকেটকিপার-ব্যাটসম্যান, বাংলাদেশ ক্রিকেটার
লিটন দাস, উইকেটকিপার-ব্যাটসম্যান, বাংলাদেশ ক্রিকেটার

নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় দাঁড়িয়ে লিটন দাস তুলে নিয়েছেন সেঞ্চুরি। রীতিমতো ওয়ানডে স্টাইলে ব্যাট করে ক্যারিয়ারের ২য় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। মাত্র ১১৩ বলে সেঞ্চুরির পথে তিনি ১৪টি চার ও একটি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়েছেন।

২০১৫ সালে অভিষেকের পর প্রথম সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছিল ২০২১ সাল পর্যন্ত। তবে প্রথম থেকে দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষাটা দেড় মাসের বেশি হতে দিলেন না লিটন কুমার দাস। নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন এ স্টাইলিশ ব্যাটার।

এর আগে গত নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১১৪ রান করেছিলেন তিনি। পরে নিউজিল্যান্ড সফরেও প্রথম ম্যাচে খেলেন ৮৬ রানের ইনিংস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ