খেলা

জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

 জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা
জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

মূল আসরের আগে ছিল একটিই প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ম্যাচটি জিতল। আইচ মোল্লার দুর্দান্ত ইনিংস আর বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে কোনোরকম লড়াই করতেও পারল না জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল।

সেন্ট কিটসে মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের যুবাদের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের যুবাদের জয় ১৫৫ রানে।

আইচ মোল্লার ৮২ রানের ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৭৭ রানে। ডিএলএস পদ্ধতিতে পরে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২৫৬। তারা গুটিয়ে যায় স্রেফ ১১০ রানেই।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটিং প্রস্তুতি অবশ্য খুব আদর্শ হয়নি। টপ অর্ডারে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তবে এই সুযোগেই কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে নেওয়ার প্রস্তুতিটা নিতে পারে মিডল অর্ডার।

প্রস্তুতি শেষে এখন মূল লড়াই শুরুর পালা। শিরোপা ধরে রাখার অভিযানে বাংলাদেশ মাঠে নামবে আগামী রবিবার। গ্রুপের কঠিনতম প্রতিপক্ষের সঙ্গেই প্রথম খেলবে বাংলাদেশ, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি সেন্ট কিটসেই। গ্রুপের অন্য দুই দল কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৫ ওভারে ২৭৭ (আরিফুল ৪০, ইফতেখার ১, নাবিল ১০, আইচ ৮২, ফাহিম ৩৩, মেহরব ৯, রকিবুল ৩৬, তানজিম ২, আব্দুল্লাহ ৬, রিপন ৩৯, মুসফিক ২*; মিচেল ৭-১-৩০-৪, স্কনকেন ১০-০-৪৮-২)।

জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯: (লক্ষ্য ২৫৫) ৩৫.২ ওভারে ১১০ (সাইল ৩৯, মাকোনি ২২; রিপন ৫.২-১-১৬-১, তানজিম ৪-০-২৪-১, মুসফিক ৩-০-১৪-১, নাইমুর ১০-২-১৮-৩, রাকিবুল ৬-০-১৬-০, আরিফুল ৩-১-৬-২, আব্দুল্লাহ ৪-০-১৫-২)।

ফল: ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ১৫৫ রানে জয়ী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ