খেলা

দর্শক ছাড়াই চলবে এবারের বিপিএল

দর্শক ছাড়াই চলবে এবারের বিপিএল
দর্শক ছাড়াই চলবে এবারের বিপিএল

আজ থেকে গণপরিবহনে নতুন নিয়ম কার্যকর

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর অষ্টম আসর মাঠে গড়াচ্ছে আগামী শুক্রবার থেকে। ২৯ দিনের চার-ছক্কার ধামাকাদার এই আসরে দর্শক প্রবেশের সুযোগ থাকছে না। এমনকি থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেমও (ডিআরএস)।

মূলত মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগম না করার ব্যাপারে সরকারি বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।আর সে কারণে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে গোটা স্টেডিয়ামকে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘যেহেতু করোনা পরিস্থিতি খারাপের দিকে, সেহেতু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম করা যাবে না। তাই আমাদেরকে দর্শক ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বায়োসিকিউর বাবলে। তবে, দেশের করোনা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আবার দর্শক মাঠে এসে খেলা দেখতে পারবে।’

বিপিএলে ডিএসআর সরবরাহ করার কথা ছিল ভারতের একটি প্রতিষ্ঠানের। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। সে কারণে বাংলাদেশে ডিআরএস অপারেটর নিয়োগ দিতে পারছে না হকআই। অনেক অপারেটর বাংলাদেশের করোনা পরিস্থিতির কথা ভেবে আসতেও চাচ্ছে না।

এ ছাড়া বিভিন্ন দেশের আন্তর্জাতিক খেলা থাকায় অপারেটরদের একটা বড় অংশ ব্যস্ত হয়ে পড়েছে সেগুলো নিয়ে। বিসিবি সর্বোচ্চ চেষ্টা করে গেলেও, খুব একটা সাড়া মিলছে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ