ইংলিশ প্রিমিয়ার লিগে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল ম্যানচেস্টার সিটি ও চেলসি। এতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়।
আবারো মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট। তবে চেলসি এবার জিততে চায় কারণ প্রথমবার ঘরের মাঠে ১-০ গোলে হেরে গিয়েছিল ব্লুজরা। তবে সেই জয় নিয়ে মাঠ ছাড়তে হলে বেশ বেগ পেতেই হবে, সেটা ভালোই জানা সফরকারীদের।
আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাটেডের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। বার্মিংহামের ভিলা পার্কে এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: