খেলা

অস্ট্রেলিয় আটোসাটো বোলিং ছাই হল ইংল্যান্ড

অস্ট্রেলিয় - ইংল্যান্ড অ্যাসেজ সিরিজ / SportsKeeda
অস্ট্রেলিয় - ইংল্যান্ড অ্যাসেজ সিরিজ / SportsKeeda

শেষ টেস্টেও ধারালো অস্ট্রেলিয়ান বোলিং এর স্বাদ পেল ইংল্যান্ড। তাদের উত্তপ্ত বোলিং এ বলা যায় মুখ থুবড়ে পড়ল জো রুটের ইংল্যান্ড। সিরিজে এই মুহূর্তে ৩-০ এগিয়ে অজিরা।

হোবার্টে দ্বিতীয় দিন মাত্র ১৮৮ রানে গুটিয়ে গেল রুটদের প্রথম ইনিংস। বৃষ্টির কারণে প্রথম দিন ২৪১-৬ থামার পর,দ্বিতীয় দিনের শুরুতে ৬২ রান স্কোরবোর্ডে যোগ করে অজিরা। ৩০৩ রানে গিয়ে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৩টি করে উইকেট নেন স্ট্রুয়ার্ট ব্রড ও মার্ক উড। ২টি করে উইকেট নেন ওলি রবিনসন ও ক্রিস ওকস। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার বদলে অনেকটাই পিছিয়ে থাকে রুটরা।

হোবার্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ যেন আত্মসমর্পণ করল কামিন্স-বোল্যান্ডের সামনে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ক্রিস ওকস ৩৬, দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ক্যাপ্টেন রুটের ব্যাট থেকে। ৪টি উইকেট নেন অজি অধিনায়ক কামিন্স, ৩টি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক। ১টি করে উইকেট পেয়েছেন ক্যামেরন গ্রিন ও স্কট বোল্যান্ড।

দ্বিতীয় দিনই শুরু হয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফেরান স্ট্রুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ডাক হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার। আর এক ওপেনার উসমান খোয়াজাও খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। ১১ রানের মাথায় উডের শিকার হন তিনি। তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনকে ফেরান ক্রিস ওকস।

দ্বিতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে ফেলেছে অজিরা। ক্রিজে স্টিভ স্মিথ (১৭*) ও স্কট বোল্যান্ড (৩*)। এই মুহূর্তে ১৫২ রানে এগিয়ে রয়েছেন কামিন্সরা। তৃতীয় দিন যদি তাড়াতাড়ি উইকেট ফেলতে পারেন ব্রডরা, তা হলে শেষ টেস্ট জিততে পারে ইংল্যান্ড।

অ্যাসেজের শেষ টেস্টের দ্বিতীয় দিন মোট ১৭টি উইকেট পড়তে দেখল ক্রিকেটপ্রেমীরা। এই টেস্টেও ইংল্যান্ডের ব্যাটিং মুখ থুবড়ে পড়লেও বল হাতে নতুন রেকর্ড গড়লেন স্ট্রুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত শেষ টেস্টে ৪টি উইকেট পেয়েছেন ব্রড। আর হোবার্ট টেস্টের দ্বিতীয় দিন তিনি ছাপিয়ে গেলেন সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার ইয়ান বোথামকে।

অ্যাসেজে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট এখন ব্রডের ঝুলিতে (১২৯)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইয়ান বোথাম (১২৮), তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে বব উইলিস (১২৩), জেমস অ্যান্ডারসন (১১২) ও উইলফ্রেড রোডস (১০৯)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ