খেলা

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বড় হারে বাংলাদেশ

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল (ফাইল ছবি) / MyKhel
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল (ফাইল ছবি) / MyKhel

বড় হারে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ ধরে রাখার অভিযান। আজ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশের যুবার অলআউট ৯৭ রানেই। ৯৮ রানের লক্ষ্যটা ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ইংলিশদের উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাকব বেথেল করেছেন সর্বোচ্চ ৪৪ রান।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা ২৬ রানেই তুলে নিয়েছিলেন ইংলিশদের প্রথম ২ উইকেট। এরপর ৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশের যুবাদের হতাশ করেন বেথেল ও জেমস রিউ। বেথেল রানআউট হয়ে গেলেও রিউ অপরাজিত ছিলেন ২৬ রানে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ও পেসার রিপন মণ্ডল নিয়েছেন ১টি করে উইকেট।

আগামী বৃহস্পতিবার সেন্ট কিটসের কোনারি স্পোর্টস ক্লাবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ কানাডা অনূর্ধ্ব-১৯ দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ