শ্রীলংকার আল রাউন্ডার ডুনিথের দূর্দান্ত পারফমেন্সে নিজেদের দ্বিতীয় খেলায় শ্রীলংকানরা অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করেছে। বল হাতে ২৮ রানে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও হাকান অর্ধশতক।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা।
শুরুতে দলীয় ১২ রানে ওপেনার উইলির উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর পরে টপ অর্ডারের কোন ব্যাটার ভাল রান করতে না পারলেও অপর ওপেনার কাম্পবেল আউট হন ব্যক্তিগত ৫৪ রানে।
অনেকটা ধীরে গতিতে রান তোলা অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভার ব্যাট করলেও ১০ উইকেট হারিয়ে করে ১৭৫ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারালেও ডুনিথের ৫২, বান্দারার ৩৩ ও রানুদার ৩২ রানের সুবাদে জয় পায় শ্রীলংকা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: