খেলা

অস্ট্রেলিয়ান ওপেনে জয় দিয়ে নাদাল-ওসাকার শুরু

নাদাল, ওসাকা, টেনিস তারকা
নাদাল, ওসাকা, টেনিস তারকা

রেকর্ড ২১তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে কোর্টে নেমে শুরুটা দাপটের সাথেই করেছেন রাফায়েল নাদাল। অপরদিকে নারীদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকার শুরুটাও হয়েছে জয় দিয়ে।

সোমবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের মার্কোস গিরোনকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে সহজেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা নাদাল।

করোনার প্রতিষেধক টিকা নিয়ে বিতর্কে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। অন্যদিকে ইনজুরির কারণে খেলতে পারছেন না সুইস সেনসেশন রজার ফেদেরার।

এই সুযোগে মেলবোর্ন পার্কে শিরোপা জেতার পথে মূল এই দুই প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াইয়ে নামতে হচ্ছেনা নাদালকে। আর এতেই সর্বকালের সর্বোচ্চ স্ল্যাম রেকর্ড জেতার পথও অনেকটাই সুগম হয়ে গেছে নাদালের।

সাবেক চ্যাম্পিয়ন হিসেবে একমাত্র নাদালই এবারের ড্র’তে টিকে রয়েছেন। বিশ্বের ৬৬ নম্বর গিরোনের বিপক্ষে দুর্দান্ত এক সূচনা করে নিজের লক্ষ্যের জানানই দিলেন নাদাল।

তৃতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে ষষ্ঠ বাছাই নাদাল ওয়াইল্ড কার্ডপ্রাপ্ত থানাসাই কোকিনাকিও ও কোয়ালিফায়ার ইয়ানিক হানমানের মধ্যকার বিজয়ীর মোকাবেলা করবেন।

এদিকে, নারীদের বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা প্রথম রাউন্ডে কলম্বিয়ান ক্যামিলা ওসোরিওকে ৬-৩, ৬-৩ গেমের সরাসরি সেটে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।

অপর ম্যাচে অলিম্পিক বিজয়ী বেলিন্ডা বেনচিচ ৬-৪, ৬-৩ গেমে ফ্রান্সের ক্রিস্টিনা মালডেনোভিচকে এবং ১৫তম বাছাই এলিনা সেভিতলনো ৬-১, ৭-৬ (৭/৪) গেমে ফিওনা ফেরোকে পরাজিত করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ