খেলা

মালয়েশিয়ায় বিশাল জয় টাইগ্রেসদের

মালয়েশিয়ায় বিশাল জয় টাইগ্রেসদের
মালয়েশিয়ায় বিশাল জয় টাইগ্রেসদের

কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট বাছাইপর্বে প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ৪৯ রানে আটকে টাইগ্রেসরা ৮ ওভারে জিতেছে।

টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মালয়েশিয়া নারী ক্রিকেট দল ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ওই রান তোলে। দলের পক্ষে অধিনায়ক ও ওপেনার উইনিফ্রেড দুরাইসিংঘাম সর্বোচ্চ ১২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন চারে নামা মাস এলসা।

বাংলাদেশ দলের হয়ে সুরাইয়া আজিম ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মনি। প্রতিপক্ষের দুই ব্যাটসম্যান রান আউট হন।

বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন ৩৮ রান তুলে ফেলেন। শামীমা ১৯ বলে এক ছক্কা ও চারটি চারে ২৮ রান করে আউট হন। মুর্শিদা জয়ের ঠিক কাছে গিয়ে ১৪ রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক নিগার সুলতানা (৩) ও ফারজানা হক (৭) জয় নিয়ে মাঠ ছাড়েন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ