খেলা

অস্ট্রেলিয়ান ওপেনের রোমাঞ্চকর লড়াইয়ে অ্যান্ডি মারের জয়

অ্যান্ডি মারে, ব্রিটেনের টেনিস তারকা
অ্যান্ডি মারে, ব্রিটেনের টেনিস তারকা

অস্ট্রেলিয়ান ওপেনে প্রত্যাবর্তনটা দারুণ হলো অ্যান্ডি মারের। কঠিন চ্যালেঞ্জ জানালেন জর্জিয়ার নিকোলোস বাসিলাশভিলি। পাঁচ সেটে গড়ানো ম্যাচটি জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফেরাটা স্মরণীয় করে রাখলেন ব্রিটেনের টেনিস তারকা।

প্রতিযোগিতার দ্বিতীয় দিন মঙ্গলবার শ্বাসরুদ্ধকর ম্যাচের প্রথম রাউন্ডে শুরুটা দুর্দান্ত করেন মারে। প্রথম সেট জেতেন ২৩ মিনিটে। পরে তুমুল প্রতিদ্বন্দিতা গড়ে তোলেন ২১তম বাছাই বাসিলাশভিলি। দুইবার ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নেন পঞ্চম সেটে। নাটকীয়তায় ভরা লড়াইটি শেষ পর্যন্ত ৬-১, ৩-৬, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৪ গেমে জেতেন ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে আসা মারে।

৩৪ বছর বয়সী মারে ছাড়াও মঙ্গলবার আরও দুই ব্রিটিশ খেলোয়াড় জয় পেয়েছেন, হিদার ওয়াটসন ও ড্যান ইভানস।

দ্বিতীয় রাউন্ডে আগামী বৃহস্পতিবার জাপানের কোয়ালিফায়ার তারো দানিয়েলের বিপক্ষে খেলবেন মারে। / বিডিনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ