খেলা

অস্ট্রেলিয়া সফর স্থগিত করলো নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ক্রিকেট
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ক্রিকেট

আগামী ২৪ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে অস্ট্রেলিয়া সফরেই যাচ্ছে না কিউইরা। এই সফরটিতে ছিল ওয়ানডে সুপার লিগের সিরিজ। মূলত নিজেদের করোনা প্রটোকলে কড়া বিধিনিষেধের কারণেই সিরিজটি স্থগিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, দুঃখের সাথে জানাচ্ছি যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না। আমরা অবশ্যই সিরিজটি পরবর্তীতে আয়োজনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করছি।

আমরা নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাই। কেননা তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে এই সিরিজটি খেলার জন্য। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে এই মুহূর্তে তাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। সিরিজটি শেষ হওয়ার কথা ছিল আগামী ৯ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফেরার পর নিউজিল্যান্ডের ক্রিকেটারদের কোয়ারেন্টিনের মধ্য দিয়ে যেতে হতো। এই ঝামেলা এড়ানোর জন্যই সিরিজটি এ সময়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ