খেলা

আইসিসির বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান গেল বছর দারুণ বোলিংয়ে ঘোল খাইয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের। তারই স্বীকৃতি মিলল আজ। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়েছে মুস্তাফিজের। এ তালিকায় একমাত্র বাংলাদেশি তিনিই।

দারুণ বৈচিত্র্য আর গতির হেরফেরে গেল বছর টি-টোয়েন্টি আঙিনায় দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মুস্তাফিজ। ইনিংসের শুরু ও শেষের দিকের আগুনে বোলিংয়ে তিনি তুলে নিয়েছেন ২৮ উইকেট। ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে উইকেট নেন তিনি।

তার দুর্বোধ্য বোলিং ব্যাটারদের ভুগিয়েছে বেশ। এর প্রমাণ মিলছে তার ইকোনমি রেটে। কিপটে বোলিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দিয়েছেন ওভারপ্রতি ৭ রান।

এমন নৈপুণ্যের কারণেই তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। তবে তিনি ছাড়া বাংলাদেশের আর কেউ অবশ্য এই তালিকায় স্থান পাননি।

এই তালিকায় অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে মিচেল মার্শ ও জশ হেইজেলউড রয়েছেন।

পাকিস্তান দল থেকেই সবচেয়ে বেশি ৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরার তালিকায়! অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জায়গা পেয়েছেন দলটির পেসার শাহিন শাহ আফ্রিদি।

গেল বছর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার তিন জন খেলোয়াড় আছেন এখানে। সেই তিনজন হলেন- এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসি। এছাড়া আইসিসির বর্ষসেরা একাদশে আছেন ইংল্যান্ডের ব্যাটার জস বাটলার ও লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তবে বিশ্বকাপ ফাইনালিস্ট নিউজিল্যান্ড দল থেকে একজনও জায়গা পাননি আাইসিসি বর্ষসেরার এই তালিকায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ