খেলা

ক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে বোলারের মনোনয়নে সাকিব-মিরাজ

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর ২০২১ সালে ওয়ানডে বোলিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুই বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

এক বছর আগে আজকের এই দিনে অর্থাৎ ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছিলেন সাকিব।

মাঠে ফিরেই তার বলের বিপক্ষে ক্যারিবীয় ব্যাটাররা অসহায় হয়ে পড়েছিলেন। ৭.২ ওভারে দুই মেইডেনসহ মাত্র ৮ রান দিয়েই মি.অলরাউন্ডার তুলে নেন ৪ উইকেট। সেই ম্যাচে সাকিবের অতি নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ৪ উইকেট তুলে নেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সেটিকে বর্ষসেরা পারফরম্যান্সের মনোনয়নের তালিকায় রেখেছে ক্রিকইনফো।

মনোনয়ন তালিকায় থাকা আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ। গত বছরের ২৩ মে হোম অব ক্রিকেট মিরপুরে শ্রীলঙ্কার আগে ব্যাট করা বাংলাদেশ ৬ উইকেটে ২৫৭ রান করে। সেদিন শ্রীলঙ্কা ২২৪ রানে গুটিয়ে গেলে ৩৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ১০ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করে সেদিন মিরাজ দলের জয়ে কার্যকরী ভূমিকা রাখেন। যার প্রেক্ষিতে ক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে বোলিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য তাকে মনোনীত করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ