খেলা

যুব বিশ্বকাপ

আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলদেশ।

যুবা টাইগারদের জয় ৯ উইকেটে। শেষ আটে তাদের প্রতিপক্ষ ভারত।

সেন্ট কিটসে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। ৮ রানেই তুলে নেয় দুই উইকেট। ৬ ওভারের প্রথম স্পেলে ২ মেডেনে স্রেফ ৬ রান দিয়ে আশিকুরের প্রাপ্তি ওই দুই উইকেট।

এরপরই ইনিংসের সেরা ৪৪ রানের জুটি আরব আমিরাত পায় ধ্রুব পারাশার ও আলিশান শারাফুর ব্যাটে। অধিনায়ক আলিশানকে (৬৩ বলে ২৩) কিপারের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান।৮২ বলে ৩৩ রান করা পারাশারকে বিদায় করেন অধিনায়ক রকিবুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আরব আমিরাত। ৬৪ বলে ৩ চারে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন পুণ্য মেহরা। সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান করে আরব আমিরাত। ৩১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদশের সফলতম বোলার রিপন।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার মাহফিজুল ও ইফতেখারের ৮৬ রানের উদ্বোধনী জুটিতে জয়ের ভিত পায় বাংলাদেশ। ৩৭ রান করে ইফতেখার ফিরলেও, ৬৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহফিজুল। ফলে ৯ উইকেটের বড় জয়ে শেষ আট নিশ্চিত করে যুবা টাইগাররা। ম্যাচ সেরা হয়েছেন মাহফিজুল।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.১ ওভারে ১৪৮ (সতিশ ২, স্মিথ ২, পারাশার ৩৩, আলিশান ২৩, মেহরা ৪৩, আয়ান ১১; আশিকুর ৮-২-১৪-২, তানজিম ১০-২-৩২-২, রকিবুল ১০-০-৩৭-১, রিপন ৯.১-০-৩১-৩, মেহরব ৮-০-২৬-০, আরিফুল ৩-০-৭-১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (৩৫ ওভারে লক্ষ্য ১০৭) ২৪.৫ ওভারে ১১০/১ (মাহফিজুল ৬৪*, ইফতিখার ৩৭, নাবিল ৫)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ