খেলা

রামোসের গোলে পিএসজির বড় জয়

পিএসজি বনাম রাঁস
পিএসজি বনাম রাঁস

নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে রাঁসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পিএসজি। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় পিএসজি। তবে প্রথম গোলের জন্য অবশ্য ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে। মার্কো ভেরাত্তি গোলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

এরপর দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। ২-০ তে এগিয়ে যাওয়ার পরপরই ডি মারিয়াকে তুলে মেসিকে মাঠে নামান পিএসজি কোচ পচেত্তিনো। বদলি হিসেবে নেমেই গোলের সুযোগ তৈরি করেন আর্জেন্টাইন খুদেরাজ।

৬৭তম মিনিটে কর্নার থেকে তিনি ছোট করে বল বাড়িয়ে দেন ভেরাত্তির দিকে। ভেরাত্তি শট নিলে সেটি রাঁসের ফায়েসের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

এরপর ৭৫ মিনিটে এক হালি পূর্ণ করেন দানিলো পেরেইরা। কিলিয়ান এমবাপের পাস থেকে পর্তুগিজ মিডফিল্ডারের শট দিক বদলে ঢুকে যায় জালে।

এতে ২২ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষেই আছে পিএসজি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিস। তিন নম্বরে থাকা মার্সেইয়ের ২১ ম্যাচে ৪০ পয়েন্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ