খেলা

ভারত–দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ

ভারতকে হোয়াইটওয়াশ করে রেকর্ড সাউথ আফ্রিকার

ভারতকে হোয়াইটওয়াশ করে রেকর্ড সাউথ আফ্রিকার
ভারতকে হোয়াইটওয়াশ করে রেকর্ড সাউথ আফ্রিকার

শেষ মুর্হুতে নাটকীয়তায় হোয়াইটওয়াশ হতে হল বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলদের। শেষ ৬ বলে ৬ রান দরকার ছিল ভারতের। সাউথ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসের প্রথম বলে ১ রান পায় প্রসিদ্ধ কৃষ্ণা।

কিন্তু পরের বলেই তুলে মারতে গিয়ে যুজবেন্দ্র চাহাল ক্যাচ তুলে দিলেন ডেভিড মিলারের হাতে। ফল ৪ বল বাকী থাকতেই ৪ রানে হেরে গেল ভারত। সিরিজ তো আগেই হেরে গিয়েছিল লোকেশ রাহুলের দল। গতরাতে এই হারে সাউথ আফ্রিকার কাছে ৩-০ তে ওয়ানডের সিরিজে ভারতীয়রা হলো ধবলধোলাই। ম্যাচ ও সিরিজ সেরা সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক।

২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩তম ওভারে ২২৩ রানেই সপ্তম উইকেট হারায় ভারত। অর্ধশতক পেলেও সেগুলোকে শতক বানাতে পারেননি দুই ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান (৭৩ বলে ৬১) ও বিরাট কোহলি (৮৪ বলে ৬৫)। এরপর যশপ্রীত বুমরাকে নিয়ে ৩১ বলে ৫৫ রানের জুটি গড়েন দীপক চাহার (৩৪ বলে ৫৪ রান)। তবে লুঙ্গি এনগিডি চাহারকে ফেরাতেই শেষ হয় ভারতের প্রতিরোধ। দ্রুত আরও ২ উইকেট হারিয়ে ভারত অলআউট হয়ে যায় ২৮৩ রানে। ।

এর আগে কুইন্টন ডি ককের ১৭তম ওয়ানডে শতকে ভর করে ২৮৭ রান তোলে সাউথ আফ্রিকা।

দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ