খেলা

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো নেদারল্যান্ডস

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো নেদারল্যান্ডস
আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। মঙ্গলবার কাতারের দোহায় আফগানদের দেওয়া ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৯ রানে গুটিয়েং যায় ডাচরা। ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নাজিবুল্লাহ জাদরান।

এই জয়ে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের টেবিলে সাত ধাপ এগিয়েছে আফগানিস্তান।

পিটার সিলারদের বিপক্ষে ৩০ পয়েন্ট তুলে সুপার লিগের টেবিলে ৫ নম্বরে উঠে এসেছে আফগানরা। সিরিজ শুরুর আগে তারা অবস্থান করছিল ১২ নম্বরে।

৬ ম্যাচে রশিদ খানদের সংগ্রহ ৬০ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৯৫ পয়েন্ট। ১২ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে ছয় নম্বরে। ৭ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে।

উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৬ রানে পরাজিত করে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে আফগানরা জয় তুলে নেয় ৪৮ রানের ব্যবধানে। এবার তৃতীয় ম্যাচ ৭৫ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতিছে তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ