খেলা

ব্রিজটাউনে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

ব্রিজটাউনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় ইংল্যান্ডকে ২০ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ক্যারবীয়দের ব্যাটিংয়ে পাঠিয়ে দলীয় ১১ রানেই ওপেনার কিং এর উইকেট নেন লিভিংস্টোন। অপর ওপেনার হোপ ব্যক্তিগত ৪ রানে আউট হলেও পুরানের ৭০ এবং রোভম্যান পাওয়েলের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতকে ভর করে ৫ উইকেটে ২২৪ রান করে উইন্ডিজ। মাত্র ৫৩ বলে ১০টি ছক্কা ও চারটি চারের সাহায্যে ১০৭ রান করেন পাওয়েল।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২০৪ রান করে ইংল্যান্ড। শুরুর দিকে টম ব্যান্টনের ৭৩ আর শেষের দিকে সল্টের ৫৭ রানের সুবাদে দুই শত রানের কোটা পার করলেও খেলায় হার এড়াতে পারেনি ইংল্যান্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ