খেলা

ভোরে নামছে আর্জেন্টিনা: সম্ভাব্য একাদশ যাদের নিয়ে

ভোরে নামছে আর্জেন্টিনা: সম্ভাব্য একাদশ যাদের নিয়ে
ভোরে নামছে আর্জেন্টিনা: সম্ভাব্য একাদশ যাদের নিয়ে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা। শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৬টা ১৫ মিনিটে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

চিলি ম্যাচ বাদেও আর্জেন্টিনা ২ ফেব্রুয়ারি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এ দুই ম্যাচকে সামনে রেখে মেসিকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করে আলবিসেলেস্তে শিবির। মেসি না থাকলেও লিওলেন স্ক্যালোনি দলে জায়গা দিয়েছেন লাওতারো মার্টিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালাদের।

দলে গোলরক্ষক হিসেবে আছেন ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আন্দ্রাদা, এমিলিয়ানো মার্টিনেজ ও হুয়ান মুসো। মার্টিনেজ গত বছর কোপা আমেরিকা জয়ের পর থেকেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাকেই দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডিফেন্ডার হিসেবে যারা স্কালোনির দলে জায়গা পেয়েছেন তারা হলেন- নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জার্মান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া।

এদিকে মেসিকে স্কোয়াডে না রাখা প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচ সামনে রেখে দল ঘোষণার আগে তার (মেসি) সঙ্গে কথা বলেছিলাম। সে সময় মেসি করোনা থেকে মাত্রই সেরে উঠছিলেন।

বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৮ জয় ও ৫ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে কাতার যাত্রার পথে এক পা দিয়ে রেখেছে ইকুয়েডর।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা,জার্মান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া, ডি পল, পারেদেস, লো চেলসো, দিবালা, ডি মারিয়া (অধিনায়ক) এবং লাওতারো মার্টিনেজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ