তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে নিজেদের পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। সিলেট সানরাইজার্সকে ৯ উইকেটে হারিয়েছে ঢাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান করে সিলেট। জবাবে ১৭ ওভারে ১ উইকেটে ১৭৭ রান তুলে ম্যাচ জিতে ঢাকা। তামিম অপরাজিত ১১১ রান ছাড়াও দলের আরেক ওপেনার শাহজাদও হাফ সেঞ্চুরি করেন।
পাঁচ ম্যাচ শেষে দুই জয় ও তিনটি হার আছে ঢাকার। আর তিন ম্যাচে ১ জয় ও ২ হার সিলেটের।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট সানরাইজার্স : ১৭৫/৫, ২০ ওভার (সিমন্স ১১৬, এনামুল ১৮, মাশরাফি ১/২৯)।
মিনিস্টার গ্রুপ ঢাকা : ১৭৭/১, ১৭ ওভার (তামিম ১১১*, শাহজাদ ৫৩, বাবু ১/৩২)।
ম্যাচ সেরা নির্বাচন হন তামিম ইকবাল।