খেলা

কালুম চেম্বার্সকে দলে নিল এ্যাস্টন ভিলা

কালুম চেম্বার্স
কালুম চেম্বার্স

বৈচিত্র্য ধর্মী ডিফেন্ডার কালুম চেম্বার্সকে আর্সেনাল থেকে দলে ভিড়িয়েছে এ্যাস্টন ভিলা। এনিয়ে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে পঞ্চম খেলোয়াড় হিসেবে চেম্বার্স ভিলায় যোগ দিলেন।

২৭ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার ও একইসাথে রাইট-ব্যাকের আগে এ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন ফিলিপ কুটিনহো, লুকাস ডিগনে, রবিন ওলসেন ও কার স্মিথ। নতুন ম্যানেজার স্টিভেন জেরার্ডের অধীনে এ্যাস্টন ভিলা তাদের স্কোয়াড শক্তিশালী করার লক্ষ্যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়েছে।

সাড়ে তিন বছরের চুক্তিতে চেম্বার্স ভিলায় যোগ দিয়েছেন। তবে তার চুক্তির বিস্তারিত সম্পর্কে কিছু জানা যায়নি। ২০১৪ সালে সাউদাম্পটন থেকে আর্সেনালে যোগ দেবার পর গানার্সদের হয়ে ১২২টি ম্যাচ খেলেছেন চেম্বার্স। এই সময়ের মধ্য তিনি ধারে মিডলসবোরো ও ফুলহ্যামেও খেলেছেন।

যদিও চলতি মৌসুমে আর্সেনালে বেন হোয়াইট ও টাকেহিরো টোমিইয়াসু যোগ দেবার পর মূল একাদশে খুব কমই সুযোগ পেয়েছেন চেম্বার্স। প্রিমিয়ার লিগে মাত্র দুটিসহ এবার তিনি এ পর্যন্ত খেলেছেন পাঁচটি ম্যাচ। এ সম্পর্কে চেম্বার্স বলেছেন, ‘নতুন ক্লাবে যোগ দেবার সিদ্ধান্তটি সঠিক ছিল। এখানে যা ঘটেছে তা সবাই বাইরে থেকে দেখেছে। এ্যাস্টন ভিলায় যোগ দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই ক্লাবের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আমি মনে করি ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

জেরার্ড যোগ দেবার পর প্রিমিয়ার লিগ টেবিলের ১১তম স্থানে উঠে এসেছে ভিলা। জেরার্ডের অধীনে ভিলা এ পর্যন্ত ১১ ম্যাচের পাঁচটিতে জয়ী হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ