খেলা

ইউরোপীয়ান তিন ম্যাচে নিষিদ্ধ কাইল ওয়াকার

কাইল ওয়াকার, ফুটবলার / riyajblog
কাইল ওয়াকার, ফুটবলার / riyajblog

আরবি লিপজিগের বিপক্ষে লাল কার্ডের কারনে ইউরোপীয়ান তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার কাইল ওয়াকারকে। গত ৭ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিপজিগের স্ট্রাইকার আন্দ্রে সিলভাকে ৮২ মিনিটে ফাউলের অপরাধে ইংলিশ এই রাইট-ব্যাক লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন।

শুক্রবার ইউরোপীয়ান সর্বোচ্চ সংস্থা উয়েফার ডিসিপ্লিনারি কমিটি ওয়াকারের এই নিষেধাজ্ঞার ঘোষনা দেয়। নিষেধাজ্ঞার কারনে স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দুই লেগের ম্যাচেই খেলতে পারবেন না ওয়াকার। ম্যাচে ওয়াকারের এই ফাউলটিকে ডিসিপ্লিনারি কমিটি তাদের চার্জ শিটে বেআইনি ভাবে দেহে আঘাত হিসেবে অভিযুক্ত করেছে। শেষ ১৬’র ম্যাচ দুটি ছাড়াও সিটি যদি স্পোর্টিংকে পরাজিত করতে পারে তবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে খেলতে পারবেন না ওয়াকার। আর তার না হলে আগামী মৌসুমের ইউরোপীয়ান প্রতিযোগিতার প্রথম ম্যাচটিতে অনুপস্থিত থাকবেন এই ইংলিশ ডিফেন্ডার।

আগামী ১৫ ফেব্রুয়ারি প্রথম লেগের ম্যাচে লিসবনে স্পোর্টিংয়ের মোকাবেলা করবে সিটি। এরপর ৯ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পর্তুগীজ চ্যাম্পিয়নদের আতিথ্য দিবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ