খেলা

২১তম গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস নাদালের

রাফায়েল নাদাল, টেনিস তারকা
রাফায়েল নাদাল, টেনিস তারকা

প্রথম সেট নাদালের জন্য ছিল রীতিমতো হতাশার। পাত্তাই পাননি তিনি। দ্বিতীয় সেটে এগিয়ে গিয়েও হেরে যান ৪-১ ব্যবধানে। এরপরই শুরু হলো ‘নাদাল শো’। আর প্রথম কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্লাম জিতে নেন রাফায়েল নাদাল।

অস্ট্রেলিয়ান ওপেনে তখন ইতিহাস গড়ার স্বপ্নটা অনেক দূরের কিছু মনে হচ্ছিল নাদালের। তবে, সময়ের সঙ্গে ক্লান্ত হলেন মাদাভেদ, হলেন উত্তেজিতও।

আরেক প্রান্তে নাদাল থাকলেন শান্ত, চুপচাপ আর খেললেন নিজের সেরাটা। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে প্রথম খেলায় ফেরেন নাদাল। পরের সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত নাদালের শেষটাও হলো রঙিন।

শেষ সেটে বারবার পিছিয়ে পড়েও ফিরে আসেন নাদাল। শেষ পর্যন্ত সেট জিতলেন ৭-৫ ব্যবধানে। দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ইতিহাস গড়লেন নাদাল। শারিরীক লড়াই, হতাশায় মুষড়ে পড়া, পিছিয়ে পড়ার পর আবার ফিরে আসা। এক ম্যাচেই লেখা হলো সব গল্প। আর এতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে প্রথম কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল। বছরের প্রথম গ্র‌্যান্ডস্ল্যাম জিতে উঠে গেলেন চূড়ায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ