খেলা

বিপিএলের শীর্ষে উঠলো সাকিবের বরিশাল

বিপিএলের শীর্ষে উঠলো বরিশাল
বিপিএলের শীর্ষে উঠলো বরিশাল

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে চট্টগ্রামকে হারিয়ে বিপিএল-এর পয়েন্ট টেবিলে শীর্ষে উঠলো ফরচুন বরিশাল।

বলা যায় দিনটি ছিল সাকিবময়।ব্যাট হাতে দুর্দান্ত ফিফটি করেন। বল হাতে নেন ৩ উইকেট। আর তাতে হোচট খেলো চট্রগ্রাম। এমনকি মৃত্যুঞ্জয় চৌধুরীর ৪ উইকেট নেওয়ার গল্পটাও মলিন হয়ে গেল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) ছিলো অষ্টম বিপিএলের ১৫তম ম্যাচ। এতে ১৪ রানে জিতেছে সাকিবের দল। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে ১৩৬ রান তুলতে সব উইকেট হারায় চট্টগ্রাম। এই নিয়ে ৬ ম্যাচে চতুর্থ জয় পাওয়া বরিশাল ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলো। আর এক ম্যাচ বেশি খেলা চট্টগ্রাম ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই থেকে ৪ এ থামলো।

এই ম্যাচে বরিশালের জয়ের নায়ক সাকিব আল হাসান। তার ফিফটিতে ভর করেই সম্মানজনক রান পায় বরিশাল। পরে বল হাতে নেন ৩ উইকেট তিনি। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে বিপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শও করলেন এই বাঁহাতি স্পিনার।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে দ্বিতীয় অধিনায়ক হিসেবে ডোয়াইন ব্রাভোর পর এই কীর্তি গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। সিপিএলে অধিনায়ক হিসেবে ১০৬ উইকেট আছে ব্রাভোর। আরও মজার ব্যাপার হচ্ছে, সাকিবের অধিনায়কত্বেই এবারের বিপিএলে খেলছেন ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো।

রান তাড়া করতে নেমে দলীয় শূন্য রানে আফগান স্পিনার মুজিব-উর-রহমানের বলে এলবিডব্লিউর হয়ে বিদায় নেন চট্টগ্রামের ওপেনার উইল জ্যাকস। এরপর আফিফ হোসেন ও শামিম হোসেন মিলে ইনিংস মেরামতের চেষ্টা করে ৭০ রানের জুটি গড়েন। ৩২ বলে ৩৯ রান করা আফিফকে বোল্ড আউট করে জুটি ভাঙেন সাকিব। এরপর ২৬ রান যোগ হতে আরও ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়েন মিরাজ। কিন্তু ব্র্যাভোর বলে বিদায় নেন তিনি।

শেষ ১২ বলে ৩২ রান দরকার ছিল চট্টগ্রামের। ১৯তম ওভারের প্রথম বলে ক্যাচ মিসে ২ রান তোলেন শেষ দিককার ব্যাটার মৃত্যুঞ্জয়। পরের বলে সিঙ্গেল নিয়ে শরিফুলকে স্ট্রাইক দেন তিনি। মেহেদী হাসান রানার পরের দুই বলে যথাক্রমে ছক্কা ও চার হাঁকিয়ে শরিফুল বড় স্বপ্ন দেখান। কিন্তু ওভারের পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

শেষ ৬ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ১৮ রান। কিন্তু নাসুম আহমেদের উইকেট হারিয়ে ওই ওভারে মাত্র ৩ রান করতে পারে চট্টগ্রাম।

বল হাতে সাকিব ও মুজিব দুজনেই ৩টি করে উইকেট নেন। মুজিব ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৯ রান। ২টি করে উইকেট নিয়েছেন রানা ও ব্র্যাভো।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বরিশাল। তৃতীয় বলেই মৃত্যুঞ্জয় চৌধুরীর শিকার হয়ে ১ রান করে ফেরেন ওপেনার মুনিম শাহরিয়ার। আরেক ওপেনার ক্রিস গেইলও আজ তার সেরাটা দেখাতে পারেনি। ১৯ বলে ২৫ রান করে আউট হন তিনি। এরপর ২৮ রান ফেরেন শান্ত।

শান্তর বিদায়ের পর তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। তাকে সঙ্গ দেন তৌহিদ হৃদয়। ৩৩ বলে ৫৫ রানের জুটি গড়ে বেনি হাওয়েলকে ক্যাচ তুলে দেন হৃদয়। ২২ রান করেন তিনি। একপ্রান্ত আগলে রাখেন সাকিব। তার ঝড়ো ব্যাটিংয়ে ৩ ছয় ও ৩ চারে ৩০ বলে অর্ধশতক তুলে নেন। মৃত্যুঞ্জয়ের বলে ছক্কা মারতে গিয়ে উইকেট হারান বরিশালের অধিনায়ক সাবিক।

সাকিব আউটের পর বিপর্যয়ে পড়ে বরিশাল। কেউই আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ডোয়াই ব্রাভো ৪, ইরফান শুক্কুর ৫, নুরুল হাসান সোহান ০, মুজিব উর রহমান ১ ও শফিকুল ইসলাম ০ রানে বিদায় নেওয়ার পর ১৪৯ রানেই গুটিয়ে যায় ইনিংস।

চট্টগ্রামের হয়ে ২ ওভারে ১২ রান খরচায় ৪ উইকেট নেন মৃত্যুঞ্জয়। ২টি উইকেট শরিফুল ও একটি করে উইকেট পান জ্যাকস, আফিফ ও হাওয়েল।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ