প্রথম সেমিফাইনালে বুরকিনা ফাসোকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো আসরের ফাইনালে উঠলো সেনেগাল। এদিন তারা বুরকিনা ফাসোকে ৩-১ গোলে হারিয়েছে।
এর আগে দুই বার ফাইনালে খেলা সেনেগাল তৃতীয় বারের মতো শিরোপার লড়াইয়ে নামতে শুরু থেকেই চড়াও হয় বুরকিনা ফাসোর ওপর। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেও একাধিক সুযোগ নষ্ট করে দুই দলের ফুটবলাররা। ৭০ মিনিটে ডেডলক ভাঙ্গে সেনেগাল। স্কোর শিটে নাম তোলেন দিয়াল্লো। ৭৬ মিনিটে সাদিও মানের পাস থেকে ব্যবধান ২-০ করেন ইদ্রিসা গানা।
এদিকে ৮২ মিনিটে ইব্রাহিম তোরে বুরকিনা ফাসোর হয়ে এক গোল করলেও হার এড়াতে পারেনি। উল্টো ৮৭ মিনিটে সাদিও মানের গোলে ৩-১’র জয় নিয়ে ফাইনালে পা রাখে সেনেগাল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: